
শেখ মো. সাজ্জাত আলী ।। ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রবিবার (১ মার্চ) জনস্বার্থে স্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশের মাধ্যমে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে ওই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণ’ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন শেখ মো. সাজ্জাত আলী।