
বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (২ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশিরা শান্ত থাকার পাশাপাশি গুজব এড়িয়ে চলবেন। স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ঘটনার ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি সেবার জন্য সৌদিতে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। কূটনৈতিক উইং-র জন্য ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইং-র জন্য ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবা-র জন্য ৮০০১০০০১২৬ নম্বরে ফোন করা যাবে।
যেকোনো জরুরি সেবার জন্য সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদেরকে দূতাবাসের হটলাইন নম্বর ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা) এ যোগাযোগ করতে বলা হয়েছে।