
১০ গুপ্তচরকে গ্রেফতার করেছে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী
ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ১০ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (০৪ মার্চ) ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে কাতারের সরকার ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি এবং তা পাচারের অভিযোগ আছে।
কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানায়, এদের মধ্যে ৩ জনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ আছে।
কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, প্রথমে গুপ্তচর সন্দেহে তাদের আটক করা হয়েছিল।
তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে আইআরজিসির চর হিসেবে কাতারে কাজ করছিলেন।