
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে ‘জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬’
দেশের ঐতিহ্যবাহী কারুপণ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আগামী ১০ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ আয়োজন করতে যাচ্ছে ‘জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬’। এই মেলায় অংশ নিতে আগ্রহী কুটির, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) উদ্যোক্তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদনের বিস্তারিত ও প্রয়োজনীয় তথ্য
জামদানি, শতরঞ্জি ও অন্যান্য ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যসহ নকশী কাঁথা, শীতলপাটি, পাটজাত, চামড়াজাত, মৃৎশিল্প এবং কৃষি ও খাদ্যজাত পণ্যের উদ্যোক্তারা এই মেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ছবির পাশাপাশি টিআইএন (TIN), ট্রেড লাইসেন্স এবং প্রযোজ্য ক্ষেত্রে বিসিক নিবন্ধনের অনুলিপি জমা দিতে হবে।

জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬
নিবন্ধন ফি ও সময়সীমা
বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা এবং নিবন্ধনবিহীনদের জন্য ৫,০০০ টাকা। যদিও প্রাথমিক আবেদনের সময়সীমা ৩ মার্চ পর্যন্ত ছিল, তবে দ্রুত যোগাযোগ সাপেক্ষে ৪ ও ৫ মার্চ তারিখে উদ্যোক্তা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চূড়ান্তভাবে মনোনীতদের আগামী ৯ মার্চের মধ্যে পে-অর্ডার জমা দিতে হবে।
আগ্রহী উদ্যোক্তাদের বিস্তারিত তথ্যের জন্য বিসিকের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ের ৭ম তলায় (বিপণন বিভাগ, কক্ষ নং- ৭০১৪) যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া নিম্নোক্ত নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করা যাবে:
শেফালী খাতুন (মহাব্যবস্থাপক): 01317998943
ইরতিজা আহমেদ সালমান (উপব্যবস্থাপক): 01717250807
ফেরদৌসি সুলতানা (মান নিয়ন্ত্রণ কর্মকর্তা): 01749384407
এছাড়াও বিসিকের যেকোনো জেলা কার্যালয়ে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা যাবে।
বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল