
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দেশটির কংগ্রেস ভবন।
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ইরানকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন।
বুধবার মার্কিন সিনেটে অনুষ্ঠিত ভোটে, আকাশপথে চলমান যুদ্ধ বন্ধ এবং ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার একটি দ্বিদলীয় প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে ভোট দেন সিনেটের অধিকাংশ সদস্য।
সিনেটের ১০০ সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন ৫২ জন এবং পক্ষে ভোট দিয়েছেন ৪৭ জন। ফলে যুদ্ধ সীমিত করার লক্ষ্যে আনা ‘ওয়ার পাওয়ার্স রেজুলেশন’–সংক্রান্ত এই প্রস্তাবটি আর এগোতে পারছে না।
প্রস্তাবটি পাস হলে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের চলমান সামরিক অভিযানে যুক্ত মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হতো।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর আগেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেসব প্রস্তাবও শেষ পর্যন্ত সিনেটে পাস হয়নি।
সূত্র: আল-জাজিরা