
মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশে তার প্রথম সফর শুরু হয়
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৃহস্পতিবার ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি জিয়া দম্পতির সমাধিতে ফুল অর্পণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান জানান।
সফরের অংশ হিসেবে বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পল কাপুরের। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার সূচিও রয়েছে তার।
তিনদিনের সফর শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় তার সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে।
মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশে তার প্রথম সফর শুরু হয়। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার এই সফরকে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।