
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে যাবে না।
শুক্রবার (৬ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে কেবল তখনই সমঝোতা সম্ভব যখন তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে। গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার এক সপ্তাহ পর তিনি এই মন্তব্য করলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এরপর, একটি গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচন করা হলে আমরা এবং আমাদের বহু চমৎকার ও সাহসী মিত্র ও অংশীদার নিরলসভাবে কাজ করব, যাতে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা যায়।’
তিনি আরও বলেন, সেই প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করার জন্যও কাজ করা হবে।