
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যদি ওয়াশিংটন সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার জন্য প্রস্তুত রয়েছে।
এক বিবৃতিতে আরাঘচি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যে ইতিবাচক অবস্থান নিয়েছিলেন, তা ট্রাম্পের ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভুল ব্যাখ্যার কারণে দ্রুত ভেস্তে গেছে।
তিনি আরও দাবি করেন, গত এক সপ্তাহের এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। তার ভাষায়, ট্রাম্পের “এক সপ্তাহের ভুল অভিযানের” কারণে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং এতে দেশটির বহু তরুণ সেনাসদস্যের প্রাণহানি ঘটেছে।
আরাঘচি বলেন, এই যুদ্ধের অর্থনৈতিক বোঝা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের ওপরই পড়বে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের জন্য যুদ্ধ লড়তে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করেছেন। তার মতে, এটি একটি “পছন্দের যুদ্ধ”, যা মূলত “ইসরায়েল-প্রথম” নীতির সমর্থকদের দ্বারা পরিচালিত হচ্ছে।