
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এমপি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল গভীর রাতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।