
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রাজনৈতিক রীতি হলেও সেখানে স্লোগান দেওয়া সংসদের নিয়ম ও রেওয়াজের বাইরে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ক্রিকেটে যেমন নিরপেক্ষ আম্পায়ার থাকেন, তেমনি জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রেও তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে দেশ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি ও বিরোধী দল দেশের উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।