
মতিউর রহমান চৌধুরী
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার অনুষ্ঠিত এক সভায় ২০২৬–২৭ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়। সভায় নোয়াবের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সদস্যদের নির্বাচন করেন। পরে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এএসএম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— সমকালের মালিকানা প্রতিষ্ঠান টাইমস মিডিয়ার কর্ণধার এ. কে. আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।
নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।