
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিব শহরের হাবিমা স্কয়ারে প্রায় ২০০ জন মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন।
আরব-ইসরায়েলি সাংবাদিক ইয়ানাল জাবারিন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘স্কুলছাত্রীদের লাশের ওপর গণতন্ত্র গড়া যায় না’ এবং ‘পাইলটরা, বোমাবর্ষণ বন্ধ করুন’।
এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের কয়েকটি সমাবেশ পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চলতি মাসের শুরুতে ইসরায়েল ডেমোক্রেসি ইউনিট পরিচালিত এক জরিপে দেখা গেছে, ইহুদি উত্তরদাতাদের মধ্যে ৯৩ শতাংশ ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের আরব নাগরিকদের মধ্যে মাত্র ২৬ শতাংশ এই যুদ্ধকে সমর্থন করেছেন।