
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৮তম অস্কারের জমকালো আসর
বিশ্ব চলচ্চিত্রের মহাতারকাদের মেলায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল ৯৮তম অস্কারের জমকালো আসর। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে বিভিন্ন শাখায় সেরাদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে একক আধিপত্য দেখিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘সিনার্স’ চলচ্চিত্র দুটি।
উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় লাল গালিচার রোমাঞ্চ শেষে একে একে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সোনালি ট্রফি।
একনজরে ৯৮তম অস্কার বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
এবারের আসরে টেকনিক্যাল ও সৃজনশীল—উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।উল্লেখযোগ্য বিভাগে কাদের হাতে উঠলো এবারের পুরস্কার;
সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (চলচ্চিত্র: সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (চলচ্চিত্র: ওয়েপনস)
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স
সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন