
নেইমার জুনিয়র
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর মিশনে বড় সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি মার্চের ফিফা উইন্ডোর গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে সোমবার রাতে তিনি ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন । এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন সুপারস্টার নেইমার জুনিয়র ধারণা করা হচ্ছে সাম্প্রতিক চোট এবং ফিটনেস সমস্যার কারণেই তাকে ছাড়াই পরিকল্পনা সাজিয়েছেন কোচ ।
অন্যদিকে রিয়াল তারকা রদ্রিগো গোয়েসের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় তিনিও নেই এই স্কোয়াডে চোটের কারণে এডার মিলিটাও এবং ব্রুনো গুইমারেসের মতো নিয়মিত মুখগুলোকেও দলের বাইরে রাখতে হয়েছে তবে স্কোয়াডে নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।
তরুণ এন্ড্রিকের পাশাপাশি প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান দলে ফিরেছেন অভিজ্ঞ দানিলো এবং রক্ষণভাগের খেলোয়াড় ইবানেজ।
ব্রাজিল কোচ জানিয়েছেন প্রতিটি খেলোয়াড়কে তাদের বর্তমান ফিটনেস এবং পারফরম্যান্স বিচার করেই দলে নেওয়া হয়েছে নতুনদের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন জাতীয় দলের পরিবেশে তারা কত দ্রুত মানিয়ে নিতে পারে সেটিই এখন দেখার বিষয় ।
আসন্ন ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাওরা এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে তারা খেলবে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে সেরা একাদশ এবং সঠিক কম্বিনেশন খুঁজে বের করতেই এই শক্তিশালী স্কোয়াড সাজানো হয়েছে
গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যালিসন, বেন্তো ও এডারসন ডিফেন্ডার হিসেবে খেলবেন অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস ও ওয়েস মাঝমাঠ সামলাবেন অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সাথে থাকছেন এন্ড্রিক, মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা ও রায়ান।