
সড়ক দুর্ঘটনা
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার ও ভুটভটির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। জেলার শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির। তবে হতাহতদের কারও নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি জানান, খড়ি ভর্তি একটি ভুটভটি সোনমসজিদের দিক থেকে আসে এর বিপরীত দিকে থেকে একটি অটোরিকশা ধোবরা বাজার এলে একটি বাচ্চা রাস্তা পার হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাচ্চাটি মারা যায়।
এ ঘটনায় অটো থেকে থাকা ৫ জন যাত্রী আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে হাসপাতালে নিয়ে যায়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।