
ফাইল ছবি
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ আংশিক মেঘলা থাকবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। বুধবার (১৮ মার্চ) সংস্থাটির সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।
এর আগে, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪ মিনিটে।
আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।