
পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন ডা. শফিকুর রহমান
রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ৮টায় মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে তিনি নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে জামায়াত আমির ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, হিংসা ও বিদ্বেষ পরিহার করে একটি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন ডা. শফিকুর রহমান।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান।