
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সাথে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সাথে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সরকারি বাসভবন যমুনায় ঈদের দিন বেলা ১২টায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাই মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও অংশ নেন।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন
সাক্ষাৎ শেষে সকলে আনন্দঘন পরিবেশে একটি যৌথ ছবি তোলেন। সাক্ষাৎকালে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এ সময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাৎ দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেবে। এই আয়োজন পারস্পরিক সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।