
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা রাষ্ট্রীয়ভাবে দেশ পরিচালনা করছি। সকল ভেদাভেদ ভুলে দেশ পরিচালনা করতে বিএনপির সরকার বদ্ধপরিকর।
শনিবার (২১ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশবাসীর সহযোগিতার মধ্যে দিয়ে বিএনপি দৃশ্যমান দেশ পরিচালনা করছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়বে বিএনপি।
তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। লক্ষ্মীপুরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এসময় ঈদের নামাজে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও বিএনপি নেতা মহিন উদ্দিনসহ প্রমুখ।