
তারা হুমকি, মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানায়
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ কয়েকটি দেশ যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে চলমান অস্থিরতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা অভিযোগ করেছে, ইরান বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড কার্যত হরমুজ প্রণালী বন্ধের শামিল। তারা হুমকি, মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানায়।
দেশগুলো আরও উল্লেখ করে, এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী নৌ-চলাচলের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা বাধ্যতামূলক।
এছাড়া, প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহায়তা করার প্রস্তুতির কথাও জানানো হয়। জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার কৌশলগত তেল মজুত ছাড়ার উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে।