
এশিয়ার শেয়ারবাজারে বড় পতন
এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং ইরানের নেতাদের পাল্টাপাল্টি হুমকি দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যেখানে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।
হংকংয়ের হ্যাং সেং সূচক ৩.৩ শতাংশ কমে ২৪,৪৩৫.৭৪ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে, সাংহাই কম্পোজিট সূচক ২.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,৮৬৭.৫১ পয়েন্টে।
সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সূচকও ২.১ শতাংশ কমে ৪,৮৮৪.৭১০ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে, ফিলিপাইনের শেয়ারবাজার সূচক ৩.১৭ শতাংশ এবং থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ সূচক ২.১৫ শতাংশ হ্রাস পেয়েছে।
এর আগে জানানো হয়, টোকিওর নিক্কেই গড় সূচকও ৩.৪ থেকে ৩.৫ শতাংশ পর্যন্ত কমে ৫১,৫৮২.২৩ পয়েন্টে পৌঁছেছে।