
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার সদস্যের এই প্যানেলের চেয়ারম্যান করা হয়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে।
অভিজ্ঞ এই সাবেক ক্রিকেটার আগে পুরুষ ও নারী—উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বাধীন প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন।
এছাড়া নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। দীর্ঘ খেলোয়াড়ি অভিজ্ঞতা ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতেই তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, এই নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, বিশ্বকাপকে সামনে রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।