
শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে ‘উপপরিচালক (গবেষণা)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে ‘উপপরিচালক (গবেষণা)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১২ মার্চ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ ও মেয়াদ
নির্বাচিত প্রার্থীকে শ্রীলঙ্কার কলম্বোয় অবস্থিত সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে কাজ করতে হবে। এই পদের চাকরির মেয়াদকাল তিন বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অগ্রাধিকার
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা তার বেশি ডিগ্রিধারী হতে হবে। তবে সামাজিক বিজ্ঞান বা মানবিক বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে কালচারাল স্টাডিজ, প্রত্নতত্ত্ব, নৃবিজ্ঞান বা অ্যাসথেটিক স্টাডিজে ডিগ্রিধারীদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা প্রার্থীর
সংস্কৃতি, শিল্প বা সামাজিক বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ১৫ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ডেপুটি ডিরেক্টর বা সমমানের পদে অন্তত ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইংরেজিতে চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৫২ বছরের নিচে।
বেতন ও সুযোগ-সুবিধা
এই পদের মাসিক বেতন ১ হাজার ৫৮০.৭০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা।
আবেদনের নিয়ম
প্রার্থীদের নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিভাগের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার বিবরণ এবং দুজন রেফারির ঠিকানাসহ আবেদনপত্র পৌঁছাতে হবে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ে (Director ESC, SAARC Secretariat)। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।