
সংক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে করে আনা ময়লাপানি তার শরীরে নিক্ষেপ করেন
মানবপাচার মামলায় গ্রেপ্তার এক-এগোরর সময়কার প্রভাবশালী সেনা কর্মকর্তা ও পরবর্তীতে সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত থেকে বের করার সময় ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে বের করে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে। উপস্থিত সংক্ষুব্ধ এক ব্যক্তি পলিথিনে করে আনা ময়লাপানি তার শরীরে নিক্ষেপ করেন।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদের আদালতে তার ৫ দিনের রিমান্ড আবেদন করে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হলে তৎকালীন নবম ডিভিশনের জিওসি মাসুদ উদ্দিন চৌধুরী প্রভাবশালী হয়ে ওঠেন। সে সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে কথিত দুর্নীতির অভিযোগে মামলা দেয়া এবং গ্রেপ্তারের পর তারেক রহমানসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগও রয়েছে মাসুদের বিরুদ্ধে।