
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
দেশের ১৮তম এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।
রুহুল কুদ্দুস সাবেক এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে নতুন সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পান।
সূত্র জানিয়েছে, নতুন এটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে।