
আজমেরী হক বাঁধন
অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, একসময় তার মন্ত্রীর বউ হওয়া—এমনকি নিজে মন্ত্রী হওয়ারও ইচ্ছা ছিল। ঈদে মুক্তিপ্রাপ্ত তার নতুন চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসের প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি এ ব্যক্তিগত অভিলাষের কথা প্রকাশ করেন। ছবিতে তিনি অভিনয় করেছেন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে।
ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা বক্তব্য রাখতে গিয়ে বাঁধন বলেন, দুইবার বিচ্ছেদের পর এখন তিনি প্রেম করছেন এবং ভবিষ্যতে বিয়ের সম্ভাবনাও আছে। তবে জীবনের অনেক ইচ্ছা বদলে গেছে জানিয়ে তিনি বলেন, এখন পুরো মনোযোগ শুধু তার কাজকে ঘিরে।
তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে তৈরি এ সিনেমায় বিভিন্ন চরিত্রের জীবন, টানাপোড়েন ও বাস্তবতার রূপ ফুটে উঠেছে।