
যুবদল নেতা গোলাম কিবরিয়া
রাজধানীর মিরপুর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া শুটার ছিলেন। বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা ১১টায় র্যাব-৪-এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে মিরপুর-১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী কাছ থেকে গুলি করে কিবরিয়াকে হত্যা করে।