
ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার (২৭ মার্চ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ২.৪ মিলিয়ন ফলোয়ারসমৃদ্ধ এই অ্যাকাউন্টে আসিফ জানান, সংবিধানের তথ্য অনুযায়ী স্বাধীনতার ঘোষক একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পোস্টের মন্তব্যে তিনি সংবিধানের ষষ্ঠ তপশিলের ১৫০(২) অনুচ্ছেদের একটি পাতার ছবি শেয়ার করেন, যেখানে উল্লেখ রয়েছে—১৯৭১ সালের ২৫ মার্চ রাত পেরিয়ে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দেন।
এই পোস্টের মন্তব্যের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের “আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে” – এই বক্তব্যটি পোস্ট করেছেন।