
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
সূত্র জানায়, হামলায় ঘাঁটির অন্তত একটি সামরিক উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন হামলায় আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে।
সূত্র: দ্য গার্ডিয়ান