
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
হরমুজ প্রণালিতে পাকিস্তানের জন্য আরও বিস্তৃত চলাচলের সুযোগ দিয়েছে ইরান—এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি জানান, পাকিস্তানের পতাকাবাহী অতিরিক্ত ২০টি জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথ পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। এর ফলে প্রতিদিন দুইটি করে পাকিস্তানি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে।
বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও কৌশলগত নৌপথগুলোর একটি হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী ব্যবহৃত জ্বালানি তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। তবে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ইরান সেখানে নৌযান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, যার কারণে বহু পণ্যবাহী জাহাজ দীর্ঘসময় ধরে প্রণালির বাইরে আটকে আছে।
সূত্র: বিবিসি