
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চাপে আবারও উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। এশিয়ার বাজার খুলতেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলারের ওপরে উঠে যায়। সর্বশেষ বাজারদরে ব্রেন্টের মূল্য দাঁড়িয়েছে ১১৫.৮৪ ডলার, যা এক দিনের ব্যবধানে প্রায় ২.৯ শতাংশ বৃদ্ধি।
যুদ্ধ শুরুর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরুর আগ পর্যন্ত তেলের দাম ছিল মাত্র ৭২ ডলার। কিন্তু হামলার পর থেকেই বাজারে দামের দ্রুত উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ ব্রেন্ট ক্রুড ছুঁয়ে ফেলে ১১৮ ডলারের শিখর। যদিও পরবর্তী কয়েক দিনে সামান্য পতন ঘটে, তারপরও গত শুক্রবার পর্যন্ত দাম ছিল ১১২ ডলারের কাছাকাছি—যা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক বেশি।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা আরও তীব্র হতে পারে। সরবরাহ বিঘ্নের ঝুঁকি এবং রাজনৈতিক অনিশ্চয়তা তেলের দামকে যে কোনো সময় নতুন উচ্চতায় ঠেলে দিতে পারে।
সূত্র: বিবিসি