
অভিনেত্রী সোনম কাপুর
বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘরে এলো নতুন অতিথি। রবিবার (২৯ মার্চ) দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সোনম নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন।
ইনস্টাগ্রাম পোস্টে সোনম লেখেন,”অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের দ্বিতীয় পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত।”
তিনি আরও জানান, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা গভীরভাবে ধন্য ও আনন্দিত।
খবরটি শেয়ার করার পরপরই বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন এই দম্পতি। কারিনা কাপুর খান লিখেছেন, “অভিনন্দন সোনা ও আনন্দ।” এছাড়া সোনমের বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কোরেশিসহ আরও অনেক তারকা এই দম্পতিকে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। এখন দ্বিতীয় সন্তানকে নিয়ে তাদের আনন্দের জোয়ার বইছে কাপুর ও আহুজা পরিবারে।