
নুরজাহান খানম
অর্থ বিভাগে যুগ্ম সচিব নুরজাহান খানমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নুরজাহান খানমের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।