
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ তিন হাজার ২৭৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগের দিন এই দাম ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বুধবার (০১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৬৭ টাকা এবং ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৪১ টাকা। আর ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ২ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার মূল্য প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
আজকের বাজারে রুপার দাম ২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪২৩ টাকা। আর ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি ভরির দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।