
জাতীয় সংসদ ভবন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৫ এপ্রিল রোববার বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।
এর আগে আজ বিকেল সাড়ে তিনটায় ত্রয়োদশ জাতীয় সংসদের চলমা প্রথম অধিবেশন স্পিকারের সভাপতিত্বে শুরু হয়।
আজকের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।