
দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে উদ্ধার কাজ চলছে।
শনিবার দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১১ মিনিটের দিকে খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।