
ছবি: সংগৃহীত
নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক বলে জানা গেছে। এর আগে গত ৩০ মার্চ নবনিযুক্ত ৪২টি জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।