
জাতীয় সংসদ ভবন
দুইদিনের বিরতি শেষে আজ আবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় অধিবেশন পুনরায় শুরু হবে।
আজকের কার্যসূচিতে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার পাশাপাশি একটি প্রশ্নোত্তর পর্বও নির্ধারিত রয়েছে।
বিগত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর ঈদ উপলক্ষে ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ মুলতবি করা হয়েছিল।
২৯ মার্চ অধিবেশন শুরু হওয়ার পর থেকে প্রথম অধিবেশন চলমান আছে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প