
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন, ট্রাম্পের এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টগুলো “বিপজ্জনক” এবং “মানসিকভাবে অস্থির কারও প্রলাপের মতো শোনায়।”
রোববার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, স্যান্ডার্স তার পোস্টে প্রশ্ন তুলেছেন— “ইরানে যুদ্ধ শুরু হওয়ার এক মাসের মাথায় প্রেসিডেন্টের মুখে এমন মন্তব্য কীভাবে আসে?”
কংগ্রেসের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্যান্ডার্স আরও লেখেন, এখনই উদ্যোগ নিতে হবে, এই যুদ্ধ থামাতে হবে।
সূত্র: আল জাজিরা