
ফাইল ছবি
দেশের পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে—এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও।
সোমবার (৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে এই সতর্কবার্তা। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বার্তায় জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বইতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।