
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে চলমান প্রথম অধিবেশনে এক প্রশ্নের জবাবে এই তালিকা প্রকাশ করেন তিনি।
এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ প্রশ্নটি করেন। তালিকা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই এস আলম গ্রুপের প্রতিষ্ঠান।
অর্থমন্ত্রী জানান এসব কোম্পানির কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠান হলো-
এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড
এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড
সোনালি ট্রেডার্স
বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড
গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড
চেমন ইস্পাত লিমিটেড
এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড
ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
কেয়া কসমেটিকস লিমিটেড
দেশবন্ধু সুগার মিলস লিমিটেড
পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড
কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড
মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি
বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড
রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড
মন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।