
ইরান ও যুক্তরাষ্ট্রের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণার সাথে সাথেই তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা শুরু হয়।
রয়টার্স জানায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে আসে। ব্রেন্ট ক্রুডের দামও ১৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯২.৩৫ ডলারে।
এর আগে ইরানে তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা ও এর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের হরমুজ প্রণালি বন্ধের হুমকিতে বৈশ্বিক তেলবাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছিল। যুদ্ধবিরতির ঘোষণা সেই চাপ কিছুটা কমিয়ে আনলেও বাজার এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।