
ট্রাম্পের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একজন প্রাক্তন উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিকে ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেছেন।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ওবামার সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ও স্পিচ রাইটার বেন রোডস বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত ‘যে পরিস্থিতিই হোক না কেন, মার্কিন ইতিহাসে এক গভীর লজ্জাজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে।’
রোডস আরও বলেন, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।’
তিনি সতর্ক করে বলেন, এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি ট্রাম্পের এই সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আরও শক্তিশালী ও লাভবান’ করেছে বলেও মন্তব্য করেন তিনি।