
হস্পতিবার ভারতের আসাম ও কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহণ হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতয় জনতা পার্টির (বিজেপি) জন্য বড় পরীক্ষায় পরিণত হয়েছে একাধিক রাজ্যের নির্বাচন। বৃহস্পতিবার ভারতের আসাম ও কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহণ হয়েছে।
এই নির্বাচনগুলোকে মোদির জনপ্রিয়তার প্রাথমিক সূচক হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসের শেষদিকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও ভোট হবে এবং ৪ মে সব ফলাফল ঘোষণা করা হবে।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পাঁচটি অঞ্চলে মোট প্রায় ১৭ কোটি ৪০ লাখ ভোটার রয়েছে, যা দেশের মোট ভোটারের প্রায় ১৮ শতাংশ। বৃহস্পতিবারের ভোটে আসামের ১২৬টি, কেরালার ১৪০টি এবং পুদুচেরির ৩০টি আসনে ভোটগ্রহণ হয়েছে।

বিকেল পর্যন্ত আসামে সর্বোচ্চ ৭৫.৯১ শতাংশ ভোট পড়েছে। কেরালায় ৬২.৭১ শতাংশ এবং পুদুচেরিতে ৭২.৪০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
বিজেপি বর্তমানে আসামে ক্ষমতায় রয়েছে এবং পুদুচেরিতে জোট সরকারের অংশ। তবে কেরালা, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দলটি কখনো সরকার গঠন করতে পারেনি।
বিশ্লেষকদের মতে, বিজেপির জন্য এই নির্বাচন দক্ষিণ ও পূর্ব ভারতে নিজেদের প্রভাব বাড়ানোর পরীক্ষা। অন্যদিকে বিরোধী দলগুলোর জন্য এটি বিজেপির আধিপত্যের বিরুদ্ধে ঐক্য গড়ার সুযোগ।
নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, মুসলিম ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
সব মিলিয়ে, এই নির্বাচনের ফলাফল ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির দিক নির্দেশনা দেবে বলে মনে করা হচ্ছে।