
পোপ লিও চতুর্দশ || ফাইল ছবি
ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে আয়োজিত এক সন্ধ্যাকালীন প্রার্থনায় ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধ ও শক্তি প্রদর্শনের বিরোধিতা করে নিজের অবস্থান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যাকালীন প্রার্থনায় তিনি বলেন, নিজেকে ও অর্থকে পূজা করা বন্ধ হোক। সর্বশক্তিমান হওয়ার বিভ্রমই এই সংঘাতকে উসকে দিচ্ছে
পোপ লিও বলেন, শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে।

যদিও তিনি সরাসরি কোনো দেশ বা নেতার নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গর্ব এবং ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে যুদ্ধকে সমর্থনের প্রেক্ষাপটে এই বার্তা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রথম পোপ হিসেবে পরিচিত পোপ লিও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে অহংকার ও ক্ষমতার অপব্যবহারই সংঘাতকে দীর্ঘায়িত করছে।
বিশ্লেষকদের মতে, ধর্মীয় নেতার এমন স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে শান্তি আলোচনার গুরুত্বকে সামনে এনে দিতে পারে।