
ফাইল ছবি
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ মুহূর্তে মূল্য বৃদ্ধির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
রোববার ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব পড়ে, তাই নিয়মিতভাবে সরবরাহ ও আমদানির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ সুযোগে যাতে কেউ পণ্যের দাম বাড়াতে না পারে, সেদিকে সরকার কঠোর নজর রাখছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই প্রস্তাব বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।