
আশা ভোসলে ও লতা মঙ্গেশকর।
ভারতের সংগীতজগতের দুই কিংবদন্তি লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে—দুই বোনই ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন, যা এক কাকতালীয় মিল। তবে ক্যারিয়ারের শুরুতে আশার পথ মোটেও সহজ ছিল না; বড় বোন লতার বিশাল জনপ্রিয়তার আড়ালে হারিয়ে যাওয়ার শঙ্কায় ভুগতে হয়েছে তাঁকে।
শুরুর সেই চাপ কাটিয়ে উঠতে সচেতনভাবেই নিজের গানের ধরন বদলে ফেলেন আশা। যেখানে লতার গান ছিল শাস্ত্রীয় ও মেলোডিনির্ভর, সেখানে আশা পপ, জ্যাজ, ক্যাবারে ও বৈচিত্র্যময় ‘বোল্ড’ গানে নিজস্ব স্বাক্ষর তৈরি করেন। এই ভিন্নধর্মী পথই তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।
ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ—অল্প বয়সে বিয়ে, পারিবারিক টানাপোড়েন—সবকিছু সামলেও থেমে থাকেননি তিনি। বরং সময়ের সঙ্গে নিজেকে আরও বহুমুখী শিল্পীতে রূপ দেন। রোমান্টিক গান, নাচের গান, গজল কিংবা আধুনিক ধারার সংগীত—সবখানেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

সবশেষে, ‘লতার বোন’ পরিচয় ছাড়িয়ে আশা ভোঁসলে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভারতীয় সংগীতের এক স্বতন্ত্র ও বহুমাত্রিক কণ্ঠশিল্পী হিসেবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা