
পোপ লিও চতুর্দশ
রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবেন। পোপ লিও আরও বলেন, খ্রিস্টধর্মের বার্তাকে অপব্যবহার করা হচ্ছে।
পোপ লিও আরও বলেন, আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলে যাব, শান্তি প্রতিষ্ঠা, সংলাপ এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে ন্যায্য সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাব।
যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপের সমালোচনা করেছেন।
ট্রাম্পের সমালোচনার জবাবে পোপ বলেন, আমি তার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না। আমি মনে করি না, সুসমাচারের বার্তা কিছু মানুষ যেভাবে ব্যবহার করছে, তা সঠিক।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই প্রথম পোপ বলেন, অসংখ্য নিরীহ মানুষ নিহত হচ্ছে। আমি মনে করি, কাউকে না কাউকে দাঁড়িয়ে বলতে হবে—এর চেয়ে ভালো পথ আছে।