
অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের প্রাক্কালে রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রকৃতি ও ঋতু পরিবর্তন থেকে অনুপ্রাণিত নৃত্য পরিবেশনার পাশাপাশি রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আবৃত্তি এবং চিরায়ত জারি গান পরিবেশিত হয়।
