
শিগগিরই শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান পরবর্তী বৈঠক
শিগগিরই শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে।
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র–ইরান আরেক দফা সরাসরি আলোচনার চেষ্টা চলছে।
গণমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।